শেখ হাসিনার ট্রেনবহরে হামলা

দণ্ডপ্রাপ্তদের বাড়ি গেলেন শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৭:৪৭

দণ্ডপ্রাপ্তদের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন শিমুল বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের বাড়ি গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি শনিবার (৬ জুলাই) সকাল থেকে পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় দণ্ডিত নেতাদের বাড়িতে যান এবং তাদের স্বজনদের আইনি সহায়তার আশ্বাস দেন।
এ সময় শিমুল বিশ্বাস বলেন, ‘বর্তমানে দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, মানবাধিকার নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কোথাও কারও নিরাপত্তা নেই।’ তিনি বলেন, ‘পাবনার আদালতের রায়ে সরকারের দানবীয় রূপের আরও একবার বহিঃপ্রকাশ ঘটলো। দেশের মানুষকে সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
দণ্ডপ্রাপ্তদের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন শিমুল বিশ্বাস প্রসঙ্গত, ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার (৩ জুলাই) ৯ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন পাবনার একটি আদালত। এ ছাড়া ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন বছর করে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড এবং ১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন...

শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম