পাবনায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার অভিযোগ

পাবনা প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ১৯:৪৬আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৯:৫৫

হামলার শিকার গাড়ি পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকায় বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবদলের তিন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে হামলার এ ঘটনা ঘটে।

পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে কেন্দ্রীয় নেতারা তাদের বাড়িতে যাওয়ার পথে ঈশ্বরদী রেলগেট এলাকায় এই হামলা চালানো হয়। এই বহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলু, হাবিবুর রহমান হাবিবসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা ছিলেন।’

মোসাব্বির হোসেন সঞ্জু আরও বলেন, ‘হামলায় যুবদলের তিনজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

হামলার শিকার গাড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই হামলা চালিয়েছে।’

এ বিষয়ে জানতে যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকে ফোন করা হলে তারা কল রিসিভ করেননি।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। তবে শুনেছি রেলগেটের সামনে কে বা কারা একটি গাড়ি ভেঙেছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ উদ্বোধন, অপারেশনাল স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী