ট্রাক উল্টে দুই আম ব্যবসায়ী নিহত

রাজশাহী প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১১:০৯আপডেট : ১১ জুলাই ২০১৯, ১১:৫২

উল্টে যাওয়া ট্রাক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় আম ভর্তি ট্রাক খাদে পড়ে দু’জন আম ব্যবসায়ী নিহত হয়েছেন। ড্রাইভারসহ আহত হয়েছেন তিন জন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন—যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নূরুজ্জামান (৫০) এবং একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।

উল্টে যাওয়া ট্রাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার খুব ভোরে একটি ট্রাক আম ভর্তি করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় কামারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন আরও তিন জন।  

ওসি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক