ইউএনও’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

নাটোর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ০৮:৫৪আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৯:০২





নাটোর নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও পরিচয় দিয়ে একজন মাদ্রাসা সুপারের কাছ থেকে ল্যাপটপ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই মাদ্রাসা সুপার। পাশাপাশি জনসচেতনতার জন্য ইউএনও’র ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে। ইউএনও সুশান্ত কুমার ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ডাঙ্গাপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে নজরুল ইসলাম এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকালে ইউএনও’র ব্যবহৃত সরকারি নম্বর থেকে তাকে কল দেওয়া হয়। এ সময় ল্যাপটপ দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও সুশান্ত কুমার জানান, উপজেলার বড় বারইহাটি দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের সঙ্গে একটি কুচক্রী মহল এমন প্রতারণা করেছে। প্রতারকদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ইউএনও’র ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ওসি মনিরুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

 

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম