রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ২৯ জুলাই

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৬:৪৮আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৬:৪৯

বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৯ জুলাই রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। রবিবার (২১ জুলাই) রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘২৯ জুলাই দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে। নগরীর জিরো পয়েন্ট, মনিচত্বর ও গণকপাড়ার যেকোনও একটি জায়গায় এটি হবে। যেকোনও মূল্যেই এটি সফল করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চরমতম ধৈর্য্য ধরেছে, আর কতো? বিএনপি দেশ ও জনগণের বন্ধু, উদার রাজনৈতিক দল। সর্বদা তাদের আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।’
মহাসমাবেশের সমন্বয়ক ও রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়া রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, ‘মিনু ভাই ২৯ তারিখ ঘোষণা দিলেও এখনও ঠিক হয়নি। সম্ভব্য ২৮, ২৯ ও ৩০ জুলাই হতে পারে।’

/এআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম