বাঘাবাড়ি মিল্কভিটায় ফিরেছে প্রাণচাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০২:৫৬আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:৫৮

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিট দেশে দুধের বৃহত্তর প্রাপ্তিস্থান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিটে দুধ সংগ্রহ শুরু হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দুধের খামারিদের পদচারণার পাশাপাশি দুধ সংগ্রহ ইউনিটের শ্রমিক ও কর্মচারীরা ব্যস্ত থাকায় এখানে প্রাণ ফিরে এসেছে। সোমবার (২৯ জুলাই) সকালে শ্রমিক-কর্মচারীরা ইউনিটটি ধুয়ে-মুছে পরিষ্কার করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির মিল্কভিটা ইউনিট সরেজমিন দেখা গেছে, শ্রমিক-কর্মচারীরা খামারিদের দুধ সংগ্রহ করে ফ্যাট পরীক্ষার পর শীতলীকরণ ইউনিটে পাঠাতে ব্যস্ত। সিসা ও অ্যান্টিবায়োটিক উপাদান মেলায় পাস্তরিত দুধ সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে উচ্চ আদালতের আদেশের কারণে বাঘাবাড়ি মিল্কভিটা ইউনিটে সোমবার সকাল থেকে দুধ সংগ্রহ বন্ধ থাকায় এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়। দুপুরে মিল্কভিটা কর্তপক্ষের দায়ের করা আপিলের ওপর উচ্চ আদালতের অপর আদেশে শুধু এ প্রতিষ্ঠানটির প্রতি নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আবারও কর্তৃপক্ষের নির্দেশে বাঘাবাড়িতে দুধ সংগ্রহ শুরু হয়। এখানে নতুন করে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মুখে দিনভর চরম হতাশা ও আক্ষেপ থাকলেও বিকাল থেকে তাদের চেহারায় হাসি দেখা গেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম