সিরাজগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তে কিট সরবরাহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১৯:১২আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:১৩

সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদরের ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তের এনএসওয়ান এন্টিজেন টেস্টের জন্য একশ’ কিট সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সিভিল সার্জন অফিস হাসপাতাল কর্তৃপক্ষকে এগুলো সরবরাহ করে। সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ আনোয়ার হোসেন কিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, ‘হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর রক্তের আইজিজি ও আইজিএম পরীক্ষার সুযোগ এতদিন থাকলেও কিটের অভাবে এনএসওয়ান এন্টিজেন টেস্ট সম্ভব হয়নি। কিট পাওয়ার ফলে পরীক্ষাটি এখন এই হাসপাতালেই সম্ভব।’

রমেশ চন্দ্র সাহা জানান, এ পর্যন্ত ১৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের ১৬ জন ঢাকাসহ অন্য জায়গা থেকে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ এসেছেন। বাকি দু’জনের মধ্যে সোহাগী খাতুন (৫৫) জেলার উল্লাপাড়া ও ব্যবসায়ী এমদাদুল হক খোকন (৩৫) জেলা শহরের এস. এস. রোডের (নুর মসজিদের গলি) নিজ বাসায় আক্রান্ত হন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের