ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৭:৫৪আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:৫৬

বগুড়া বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম আল হাদি (২০)। বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলার শিলকঁওড় মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রি বর্মা এ তথ্য নিশ্চিত করে জানান, শাহ্ জামাল (১৮) নামে একজন আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আল হাদি কাহালু উপজেলার কল্যাণপুর দক্ষিণপাড়ার  প্রামানিকের ছেলে। তিনি কাহালুর দরগাহাট ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহ্ জামাল ওই কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। বুধবার সকালে তারা দুজন বাড়ি থেকে মোটরসাইকেলে কলেজ যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে শিলকঁওড় মাদ্রাসার পাশে পৌঁছেন। এ সময় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটারসাইকেলের সংঘর্ষ হয়। এতে আল হাদি ঘটনাস্থলেই মারা যান। আহত হন শাহ্ জামাল।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম