ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ২৩:৪০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২৩:৪১

বগুড়া বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম সোহান হাসান তালুকদার (২২)। আহত হয়েছেন তার বন্ধু সোহাগ (২০)।  তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) বিকালে শেরপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার এসআই রুম্মান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে সোহান তার প্রতিবেশী বন্ধু সোহাগকে নিয়ে মোটরসাইকেলে করে ব্র্যাক বটতলা থেকে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। আড়ংশাইল এলাকায় পৌঁছার পর সোহান চাল বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ড-১১-০২২৩) ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ট্রাকটি তাদের পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

এসআই রুম্মান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোহান হাসান তালুকদার শেরপুরের শান্তিনগর এলাকার নুরুন্নবী তালুকদারের ছেলে। সে এবার শেরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম