স্বজনদের সঙ্গে ঈদ করা হলো না আমিনুলের

বগুড়া প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১১:২০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১১:২২

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আসার পথে বাসের ধাক্কায় মারা গেছেন আমিনুল ইসলাম (২৫)। আহত হয়েছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন (২২)। ঈদের আগের দিন রবিবার (১১ আগস্ট) ভোরে শেরপুর উপজেলার ধুনট মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন সারিয়াকান্দি উপজেলার বেড়েরবাড়ি গ্রামের শাহ্ আলীর ছেলে। তারা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাসে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে শেরপুরের ধুনট মোড়ে নামেন। বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় উঠতে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় বগুড়াগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় ভাই আমিনুল ইসলাম মারা যান। আহত ছোট ভাই আনোয়ার হোসেনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, আহত আনোয়ার হোসেন ভালো আছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম