রায়গঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ২২:০০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২২:১১

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খামারবাড়িতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ির দিনবন্ধু দাসের ছেলে মিঠুন দাস (২৭) এবং নন্দীগ্রামের বাসিন্দা সাইদুর রহমান (৩৫)। তারা দুইজনই এক মেলামাইন কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। তাদের কর্মস্থল সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় খামারবাড়ি এলাকায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী এম. কে পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৮০৭১) বিপরীত দিক থেকে আসা একটি মোটসাইকেলকে (ঢাকা মেট্রো-ছ-২০-১৭৯৬)  ধাক্কা দেয়। এসময় বাসের চাকার নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক মিঠুন দাস নিহত হন। আর বাসের চাকায় পিষ্ট হয়ে গুরতর আহত হওয়া সাইদুলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।’

ওসি আরও জানান, পুলিশ বাস ও মোটরসাইকেল জব্দ করলেও বাসচালক-হেলপার পালিয়েছে। লাশ দুইটি বর্তমানে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম