দিনাজপুরে আ.লীগ নেতাসহ ছয় জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৫:২৪আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৯:২৯

গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদকসেবনের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়ালসহ (৪৮) ছয় জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রাইভেট কার ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় হাকিমপুর পৌর এলাকার ধরন্দা ফকিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল বগুড়া কাদাই দাখিল মাদ্রাসার শিক্ষক।

গ্রেফতার অন্যরা হলেন, ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের আবদুল করিম সরকারের ছেলে, এলাঙ্গী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতি ডাবলু সরকার (৩০), একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে কার চালক জহুরুল ইসলাম (২৯), দুদু মণ্ডলের ছেলে মো. দুলাল (২৯), আজিজার রহমানের ছেলে মো. লিখন (২২) এবং ফরাইজুল হকের ছেলে আবদুল ওয়াহাব (২০)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল আউয়ালসহ অন্যরা মঙ্গলবার সন্ধ্যায় হিলি সীমান্ত থেকে একটি প্রাইভেট কার নিয়ে বগুড়া ফিরছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ হাকিমপুর সদরের ধরন্দা ফকিরপাড়া এলাকায় প্রাইভেট কারটি থামায়। পরে তল্লাশি চালিয়ে ৩৮পিস ইয়াবাসহ ওই ছয় জনকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার করে। এ ব্যাপারে হাকিমপুর থানার এসআই আবদুল মান্নান খান তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন জানান, রবিউল আউয়াল তার সংগঠনের সাংগঠনিক সম্পাদক। তবে রবিউলের গ্রেফতারের বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম