বাজিতপুরে দুই পক্ষে সংঘর্ষ, গুলিতে দুইজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১৭:২০আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৭:৩২

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুরে মহরমপ্রধান গোষ্ঠী ও মুন্সী বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত দুইজন হলেন– মাইজচর ইউনিয়নের শ্যামপুর পাড়ার রাহুত আলীর ছেলে মো. ফুরকান (৩০) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শরীফ (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব-শত্রুতার জের ধরে আজ সকালে শ্যামপুরে মহরমপ্রধান গোষ্ঠী ও মুন্সী বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে গুরুতর আহত হন ফুরকান ও শরীফ। এর মধ্যে শরীফকে বাজিতপুর জহুরুল হক মেডিক্যাল হাসপাতাল ও ফুরকানকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংঘর্ষ থামলেও ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করে বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ায়ী বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হচ্ছে। তবে এখনও থানায় কোনও মামলা হয়নি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি