রুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ২১:১৬আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২২:৪৩

 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষককে লাঞ্ছিত ও তার স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন করেছে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’ সংগঠন। কর্মসূচি থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক’ প্রাপ্ত শিক্ষক রাশিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ছিনতাইকারী ও বখাটে নির্মূলের দাবি জানানো হয়।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বর এলাকায় আয়োজক সংগঠনের আহ্বায়ক আসলাম-উদ-দৌলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক এবং ইয়াসির আরাফাত সৈকত।

উল্লেখ্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল ইসলাম ও তার স্ত্রী গত ১০ আগস্ট রাজশাহী শহরের সাহেব বাজার মণিচত্বরে কতিপয় বখাটে ও সন্ত্রাসীদের হামলা ও লাঞ্ছনার শিকার হন। এ ঘটনার এক সপ্তাহ পরে শিক্ষক রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসুম ফারজানা বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের