বজ্রাঘাতে দম্পতিসহ তিন জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ১৮:৫১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৮:৫২

বগুড়া বগুড়ার সারিয়াকান্দির ডাকাতমারা চরে গরু আনতে ও বাটিয়া চরে পাট পরিষ্কার করতে গিয়ে বজ্রাঘাতে এক দম্পতিসহ তিন জন মারা গেছেন। আহত হয়েছেন স্কুল ছাত্রীসহ দুই জন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনায় পাঁচটি গরুও মারা গেছে। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের ডাকাতমারা চরের মৃত নুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪০), তার স্ত্রী ফেলানী বেগম (৩২) ও সদর ইউনিয়নের বাটিয়া চরের তোয়াসিন প্রামানিকের ছেলে সুমন প্রামানিক (৩২)।

আহতরা হলেন- সারিয়াকান্দি সদরের কালিতলা এলাকার তবিবর ফকিরের ছেলে সুমন মিয়া (১৮) ও কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মোমিন প্রামানিকের মেয়ে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানিয়া আকতার (১৫)।

সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাজেদুল ইসলাম ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সোহেল রানা জানান, বৃহস্পতিবার দুপুরে পৃথক বজ্রাঘাতে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত এবং স্কুল ছাত্রীসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর সুমন মিয়াকে ভর্তি ও ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। দুপুর ২টার দিকে আমিরুল ও তার স্ত্রী ফেলানী চর থেকে তাদের গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের পাঁচটি গরুও মারা যায়। একই সময় বাটিয়া চরের খালে পাট পরিষ্কার করাকালে বজ্রাঘাতে সুমন প্রামানিকও ঘটনাস্থলে মারা যান। এছাড়া স্কুল থেকে দেবডাঙ্গা গ্রামের বাড়িতে ফেরার পথে বজ্রাঘাতে ছাত্রী তানিয়া আকতার আহত হন। কালিতলা গ্রোয়েনে চা স্টলে বজ্রপাত হলে দোকানি সুমন মিয়া গুরুতর আহত হন। হতাহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎকরা তিন জনকে মৃত ও দুই জনকে আহত ঘোষণা করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম