এদেশ থেকে বঙ্গবন্ধুর রক্ত মুছে ফেলতে চেয়েছিল ঘাতকেরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ২২:০৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২২:২০

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুর রক্ত চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। তাই তারা ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে তাদের বিচারের রায় বাংলার মাটিতে কার্যকর করা হবে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থেমে থাকেনি; ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। এভাবে ২০ বারের বেশি সময় শেখ হাসিনাকে আক্রমণ করা হয়েছে।’

শনিবার (২৪ আগস্ট) বিকালে রাজশাহী নগরীর শহীদ কামারুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান বক্তা ছিলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ষড়যন্ত্রকারীদের ভাবা উচিত, সব প্রদীপ নিভে গেলেও শেখ হাসিনার প্রদীপ কখনও নিভে যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করে আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন তিনি।’

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘কেবল শেখ মুজিবকে চিনলেই হবে না; তার আদর্শকেও ধারণ করতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে সংগঠিত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে চেয়েছিলেন জানিয়ে শাহরিয়ার আলম আরও বলেন, ‘পাকিস্তানের অত্যাচার-নির্যাতন সহ্য করে বাঙালি জাতিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭১ সালে সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করেন বঙ্গবন্ধু। যিনি এদেশের জন্য এত সংগ্রাম করেছিলেন, তিনি কখনও ভাবেননি, এদেশের ঘাতকরা তাঁকে হত্যা করবে।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল খালেক ও বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী