স্কুলছাত্রী সেমন্তীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা, পিবিআই’কে তদন্তের নির্দেশ

বগুড়া প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৮:৫২আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৯:০৬

সেমন্তী (বামে), আবির (ডান থেকে উপরে), অন্তু (ডান থেকে নিচে) বগুড়ার স্কুলছাত্রী মাঈশা ফাহমিদা সেমন্তীকে (১৪) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুই তরুণকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেমন্তীর বাবা হাসানুল মাশরেক রুমন বাদী হয়ে সোমবার (২৬ আগস্ট) বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন। শুনানি শেষে মামলা আমলে নিয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বগুড়া শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত। অ্যাডভোকেট এএনএম জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

আসামিরা হলেন বগুড়া শহরের জলেশ্বরীতলা জেলবাগান লেনের বাসিন্দা নীলফামারীর এনএসআই অফিসের কর্মকর্তা তৌহিদুল ইসলাম নয়নের ছেলে আবির আহমেদ (২০)। সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসপি হামিদুল আলম মিলনের ভাতিজা। অপর আসামি হলেন জলেশ্বরীতলা নেটপ্রো স্কুল সংলগ্ন এলাকার জিল্লুর রহমানের ছেলে শাহরিয়ার অন্তু (২১)।

নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আত্মহত্যায় প্ররোচনার এ ঘটনায় গত ২১ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়। ওই মামলায় বিচারক আস শামস জগলুল হোসেন আগামী ১০ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে সিআইডির বগুড়া ক্যাম্পকে নির্দেশ দেন।

সেমন্তীর বাবা এজাহারে উল্লেখ করেছেন, আবির আহমেদ গত ১৮ জুন রাত ১২টা ৫৯ মিনিট ও ১টা ১৩ মিনিটে তাকে ফোন করে। ফোনে জানায় তার মেয়ে আজ (১৮ জুন) আত্মহত্যা করতে পারে। তখন তিনি মেয়ের কাছে এ বিষয়ে জানতে চান। মেয়ে জানায়, আবিরের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়েছে। আবিরের পরামর্শে সে ফোনে নিজের কিছু নগ্ন ছবি তোলে। এসব ছবি আবির তার ফোনে নিয়ে নেয়। পরে আবির ছবিগুলো শাহরিয়ার অন্তুকে দেয়। আবির ও অন্তু ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় বাবা মেয়েকে সান্ত্বনা ও সাহস দেন। তারপরও ওই দিন রাতেই সেমন্তী ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে সদর থানায় মামলা করতে গেলে কর্মকর্তারা অপমৃত্যুর মামলা হিসেবে গ্রহণ করেন এবং সেমন্তীর মোবাইল ফোন, সিম ও মেমোরি কার্ড জব্দ করেন।

হাসানুল মাশরেক আরও জানান, মেয়ের মৃত্যুর পর তিনি তার মোবাইল ফোনে ফেসবুক ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম আইডি খুলে দেখেন আবির সেমন্তীর সঙ্গে কথা বলতো। গত ১৭ মার্চ ও ২৩ মার্চ তার আইডি থেকে নগ্ন ছবিগুলো আবিরের আইডিতে পাঠানো হয়। আবির ও অন্তু ছবিগুলো পুঁজি করে নেটে ভাইরাল করার হুমকি দিয়ে সেমন্তীকে বিপর্যস্ত করে। তারা দুজন গত ১৫ জুন থেকে ১৮ জুন রাত ২টা ৩৩ মিনিট পর্যন্ত সেমন্তীর সঙ্গে ৯১ বার কথা বলে। এছাড়া সেমন্তীর নগ্ন ছবিগুলো তার মা ও মামলার ২ নম্বর সাক্ষী জান্নাতুল ফেরদৌসের কাছেও পাঠায়। আসামিরা যোগসাজশ করে মেয়ের ছবি আদান প্রদান করেছে। এভাবে তারা সেমন্তীর সুনাম ক্ষুণ্ন ও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে আত্মহত্যায় প্ররোচিত করেছে। এজাহারে তিনি আসামিদের শাস্তি দাবি করেছেন।

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের