রাজশাহীতে অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০১:০৩আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০১:১০

গ্রেফতার তিন জন রাজশাহীতে অটোরিকশা ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ আগস্ট) বিকালে চারঘাট উপজেলার সরদা ট্রাফিক মোড় এলাকা থেকে অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার ও একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন- নগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকার আলামিন ওরফে রুবেল (২০), চারঘাটের চরমোক্তারপুর সরকারপাড়ার রকি (২৬) ও মোক্তারপুর এলাকার মিলন (২৫)।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, ‘সোমবার দুপুরে ছিনতাই মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সবাই অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছিল। উদ্ধার অটোরিকশা তারা রাজশাহী নগর এলাকা থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় চারঘাট মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে রাজশাহী নগরীতে সোমবার দুপুরে দুই লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। সিসি ক্যামেরায় এ ঘটনার ফুটেজ দেখে শনাক্তের পর সোমবার পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। তাদের কাছে থেকে ছিনতাই হওয়া এক লাখ ৩১ হাজার টাকা উদ্ধারও করা হয়েছে।

আটক ছিনতাইকারীরা হলেন- ফজলে রাব্বি (২৪), উজ্জ্বল ওরফে কটা (২৩), রিয়াজ (২৬), জীবন ওরফে রাজু (২৪) ও  মিঠু (২৮)। এদের মধ্যে মিঠু বাদে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে।

পবা উপজেলা মাছচাষি সমবায় সমিতির সভাপতি সাদিকুল ইসলাম জানান, ‘মেসার্স সাঈদ ফিসারিজ ফার্ম’ নামে তার মাছের খামার রয়েছে। শনিবার তার খামারের ম্যানেজার গোলাম সারোয়ার ও মাহাবুব ঢাকা থেকে মাছ বিক্রি করে বাসায় ফিরছিলেন। তারা দুপুর সোয়া ৩টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে নওহাটা যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোতে ওঠেন। সেখানেই অপর পাঁচ ব্যক্তি ওই অটোতে যাত্রীবেশে ওঠেন। অটোটি নগরীর শালবাগানে পৌঁছালে যাত্রীবেশী ৫ ছিনতাইকারী সারোয়ার ও মাহবুবের কাছে থাকা দুই লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

এ বিষয়ে নগরীর বিসিক পুলিশ ফাঁড়ির এসআই শামীম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা ঘটলেও সারোয়ার ও মাহাবুবের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। এ কারণে সন্দেহ করা হচ্ছিল, তারা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তবে পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে খামারের ম্যানেজার সারোয়ার বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী। আগে থেকেই মামলাও আছে। তবে এ ঘটনায় মামলার পর আটকদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম