অর্ধশতাধিক স্কুলছাত্রের চুল কাটলেন ম্যানেজিং কমিটির সভাপতি!

রাজশাহী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১১:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১১:৫৬




সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়
রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি হাইস্কুলের অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি এবাদুল হক। রবিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৬ আগস্ট) ভুক্তভোগী ছাত্ররা ক্লাস বর্জন করে সভাপতির বিচার দাবি করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, স্কুলের দুই-একজনের মাথার চুল বড় থাকায় সভাপতি সেলুন থেকে কাচি এনে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় সব ছাত্রের মাথার চুল কেটে দেন। এ ঘটনায় অনেক ছাত্র লজ্জায় স্কুলে আসছে না, আবার অনেকেই সেলুনে গিয়ে চুল ঠিকমতো কাটিয়ে নিয়েছে। সভাপতির এমন কর্মকাণ্ডের বিচার না হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস করবে না বলে জানিয়েছে।

এ বিষয়ে অভিভাবক সালাম হোসেন ও তাহের আলী বলেন, ছেলেমেয়েরা কোনও অপরাধ করলে পরিচালনা পরিষদ বা শিক্ষকরা আমাদের জানাতে পারতেন। গত সপ্তাহে আমাদের ছেলের চুল কাটানো হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতি তারও চুল কেটে দিয়েছেন। এখন লজ্জায় সে আর এই স্কুলে আসতে চাচ্ছে না।

শিক্ষার্থীদের চুল কেটে দেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকরা বলেন, কোনও ধরনের নিয়মনীতি না মেনে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের ইচ্ছেমতো স্কুল চালাচ্ছেন। স্কুলে দুই-একজন ছাত্রের চুল বড় থাকতে পারে, তাই বলে অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল কাটা কোনও কথা হতে পারে না।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী সরদার বলেন, সভাপতি কী হিসাবে ছাত্রদের মাথার চুল কাটলো সেটা আমার মাথায় আসে না। তিনি তার মতো করে চলেন, এ বিষয়ে আমাদের সঙ্গে সভাপতির কোনও আলাপ হয়নি।

স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পুঠিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবাদুল হক বলেন, ‘আমি গত দু’মাস আগে সভাপতির দায়িত্বে এসেছি। আমি চাই স্কুলের একটা নিয়ম থাকুক। আমি সব সময় শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো দেখি।’ ছাত্রদের মাথার চুল কাটার বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সংবাদ করার প্রয়োজন নেই। বিষয়টি আমরা বসে সমঝোতা করবো।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক বলেন, চুল কাটার ঘটনা নিয়ে কিছু ছাত্র ক্লাসবর্জন করেছিল। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

এদিকে এক সপ্তাহ আগে বাঘা উপজেলার সেলুন মালিকদের নিয়ে সচেতনতামূলক এক মতবিনিময় সভা করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ বিষয়ে তিনি বলেন, আমি ফ্যাশনের বিপক্ষে নই, তবে অনেকে উদ্ভট স্টাইলে চুল কাটে। তাই যেসব ছেলেরা এ ধরনের চুল কাটে, তাদের অনুৎসাহিত করার জন্য সেলুন মালিকদের বলা হয়েছিল।

পুঠিয়া উপজেলায় ছাত্রদের চুল কেটে দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ‘এটা ঠিক হয়নি। অতি উৎসাহিত হয়ে কোনও কাজ করা ঠিক না।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম