বগুড়ায় প্রতিবন্ধী শিশু হত্যায় পাঁচ যুবকের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৭:০০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:১২

আদালত

বগুড়া সদরে পারিবারিক বিরোধে প্রতিবন্ধী শিশু রিপন মিয়া (১৩) হত্যার দায়ে পাঁচ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, হত্যার পর লাশ গুম করায় আসামিদের সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরনিম আকতার এ রায় দেন। এসময় বিচারক বলেন, দুই ধরনের সাজা একসঙ্গেই চলবে। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক; যাদের গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে।

দণ্ডপ্রাপ্তরা হলো– বগুড়া সদরের বারপুর মধ্যপাড়ার দুদু মিয়ার ছেলে ইউসুব (৩০), একই এলাকার মোস্তফার ছেলে সজিব (২৬), শাহজাহানের ছেলে রাশেদ (২৪), মাটিডালি মধ্যপাড়ার কুদ্দুস প্রামাণিকের ছেলে সাব্বির আহম্মেদ মালু (২৪) এবং একই এলাকার মাসুদ প্রামাণিকের ছেলে রিহান (২৪)। এর মধ্যে রায় ঘোষণার সময় রিহান ও মালু আদালতে উপস্থিত ছিল। আর সজিব, রাশেদ ও ইউসুব পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, প্রতিবন্ধী রিপন এক রঙ-মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো। ২০১৫ সালের ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে দোকান থেকে সে নিখোঁজ হয়। এর পাঁচদিন পর ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাঁদপুর গ্রামের একটি জঙ্গলে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। শেয়াল-কুকুর তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলে। পরদিন তার বাবা সদর থানায় ইউসুব, মালু ও সজিবসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই জুলহাস উদ্দিন ২০১৬ সালের ১৪ এপ্রিল আদালতে পাঁচজনের নামে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এ ছাড়া, অপর আসামি বারপুর মধ্যপাড়ার শাহ আলমের ছেলে পাপ্পুর (১৫) বিরুদ্ধে কিশোর আদালতে পৃথক চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। পরে গ্রেফতার করা হলে রিহান, পাপ্পু ও মালু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

রাষ্ট্রপক্ষে এপিপি নাসিমুল করিম হলি ও সাব্বির আহম্মেদ বিদ্যুত এবং আসামিপক্ষে বিনয় কুমার দাষ বিশু মামলা পরিচালনা করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম