পাবনায় দুদকের মামলায় সাব-রেজিস্ট্রার গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ২০:৩৯আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২০:৫১

সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলী (ছবি– প্রতিনিধি)

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় পাবনা সদর উপজেলার সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলীকে (৫৮) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিম ঈশ্বরদী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইরাদ আলী শেখের ছেলে। তবে তিনি ঢাকার মিরপুরের টোলারবাগে থাকতেন।

এসব তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, ‘ইব্রাহিম আলীকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণের জন্য পাবনার সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।’

দুদক পাবনার উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, ‘২০০৯ সালে পাবনা সদরে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন ইব্রাহিম আলী। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি ৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৫০২ টাকার সম্পদ অর্জন করেন। এর মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে ২০১৮ সালের ১৫ অক্টোবর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মামলা দায়ের করে দুদক। পরে আদালতের আদেশে গত মার্চ মাসে ইব্রাহিমের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করা হয়।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম