রাজশাহীতে হাঁসুয়ার কোপে পুলিশ কনস্টেবল আহত

রাজশাহী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

রাজশাহী

রাজশাহী মহানগরে ‘মানসিক ভারসাম্যহীনে’র হাঁসুয়ার কোপে জয়রাম কুমার নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘ট্রাফিক বিভাগের কনস্টেবল জয়রাম কুমার নগরীর ভেড়িপাড়া চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক অফিসে জমা দেন। এরপর ট্রাফিক অফিস থেকে বের হওয়ার পরপরই কালো গেঞ্জি ও লুঙ্গি পরা এক ব্যক্তি জয়রাম কুমারকে কোপায়। এতে মাথা ও হাতের কিছু অংশ কেটে যায় তার। এসময় জয়রাম কুমারের হাতে থাকা একটি লাল হেলমেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারী। পরে গুরুতর আহত অবস্থায় জয় কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের