পাবনায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৮

আটক দুই ইয়াবা ব্যবসায়ী

পাবনা সদরের চরকোশাখালী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাতে র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলো, সদরের রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ঠাণ্ডু প্রামাণিকের ছেলে সালাউদ্দিন ওরফে ছানাই (২৫) ও দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে শিমুল (৩১)।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম জামিল আহমেদ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার চরকোশাখালী এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। এই খবরে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসএম জামিল আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে এ এলাকাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। ইয়াবাসহ আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় সোর্পদ করা হলে বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম