আদালত চত্বরে পুলিশকে কিল-ঘুষি ও লাথি মেরে পালালো আসামি!

বগুড়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০

বগুড়া আদালত চত্বরে পুলিশকে কিল-ঘুষি ও লাথি মেরে সাইফুল ইসলাম সাগর (২৮) নামে মাদক মামলার এক আসামি পালিয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রিজন ভ্যানে তোলার সময় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সদর থানায় মামলা হলেও সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এ তথ্য জানিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই জিলালুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর থানা পুলিশ সাইফুলকে মাদক মামলায় গ্রেফতার করে। রবিবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ সদস্যরা আসামিদের সঙ্গে তাকে জেলা কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যান তুলছিলেন। এ সময় সে উপ-সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিল-ঘুষি ও লাথি দেয় এবং হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় আদালতের এএসআই এমদাদুল হক রাতে সদর থানায় মামলা করেছেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই জিলালুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাইফুলকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম