শাজাহানপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৩





বগুড়া বগুড়ার শাজাহানপুরে ট্রাক উল্টে চাপা পড়ে সিএনজি অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে ধানচালের ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২)।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজল নন্দী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামের বিজরুলগামী একটি সিএনজি অটোরিকশা মঙ্গলবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় যাত্রী নিতে দাঁড়ায়। অটোরিকশায় চালকসহ পাঁচজন ছিলেন। এ সময় রাজশাহী ছেড়ে আসা বগুড়াগামী একটি চিনিবোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের স্প্রিং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে অটোরিকশার ওপর পড়ে। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।

শজিমেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আহত তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি