এটিএসআই’কে মারধর করে পালিয়ে যাওয়া সেই আসামি অবশেষে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬

বগুড়া

বগুড়ায় পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সাগরকে (২৮) অবশেষে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে সার্কিট হাউজের কাছ থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে উপ-সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরকে কিলঘুষি ও লাথি মেরে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায় সাগর। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এ ছাড়া, কর্তব্যে অবহেলায় এটিএসআই কবিরকে সাময়িক বরখাস্ত করে পুলিশলাইন্সে ক্লোজড করেছন পুলিশ সুপার।

সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বুধবার বিকালে আসামি সাইফুল ইসলাম সাগরকে সার্কিট হাউজের সামনে থেকে গ্রেফতার করা হয়। সে বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মৃত শাহজাহান সোনারের ছেলে। শেরপুর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী