শহীদ বেদিতে মোটরবাইক চালানো ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯




রাবির শহীদ মিনারের বেদিতে মোটরবাইক চালাচ্ছেন ছাত্রলীগ নেতা রাব্বানি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনারের বেদিতে গভীর রাতে মোটরবাইক চালানোর ঘটনায় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক গোলাম রাব্বানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে রাবি শাখা ছাত্রলীগও।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে মোটসাইকেল চালিয়ে ওঠার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। ইতোমধ্যে বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় বিষয়টি প্রকাশিত হয়েছে। শহীদ মিনারের সঙ্গে বাঙালি জাতির আবেগ ও অনুভূতি জড়িত। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলার পরিপন্থী। নোটিশ পাওয়ার তিন কার্য দিবসের মধ্যে কেন আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হলো।’



ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি রবি এদিকে রাব্বানির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে দুই কার্য দিবসের সময় দিয়েছে শাখা ছাত্রলীগ। ওই সময়ের মধ্যে রাব্বানিকে দফতর সেলে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা। আড্ডার একপর্যায়ে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানি রবি জুতা পায়ে বাইক চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে উঠে পড়েন। পরদিন বুধবার বিভিন্ন অনলাইন পোর্টাল ও দৈনিকে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

 আরও পড়ুন:
শহীদ মিনারের বেদিতে মোটরসাইকেল চালালেন ছাত্রলীগ নেতা!

/টিটি/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী