ধুনটে তরুণীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৬

তারেক ইসলাম বগুড়ার ধুনটে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে তারেক ইসলাম (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী শুক্রবার সকালে (১৩ সেপ্টেম্বর) ধুনট থানায় মামলা করলে তখনই অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তারেক ইসলাম ধুনট উপজেলার আড়কাটিয়া গুচ্ছগ্রামের মোক্তার ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক কৃষকের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি এ বিষয়ে পরিবারকে জানালে তারেক ক্ষিপ্ত হয়। গত ১৩ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তারেক ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা কাউকে না বলতে ভয়ভীতি দেখায় সে।
এরপর বিয়ে করার কথা দিয়ে তাকে আরও কয়েকবার ধর্ষণ করে তারেক। সর্বশেষ গত ৩০ আগস্ট ধর্ষণের সময় প্রতিবেশীরা তারেককে হাতেনাতে ধরে ফেলে। পরে পরিবারের সদস্যরা এসে মেয়েটির সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে তারেককে বাড়ি নিয়ে যান। পরে তারেকের বাবা-মা বিয়েতে ৮০ হাজার টাকা যৌতুক দাবি করলে বিয়ে ভেঙে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এক তরুণী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। ওই মামলায় আসামি তারেককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম