প্রতিবন্ধীর ভাতার টাকা ফেরত দিলেন সমাজসেবা কর্মকর্তা

বগুড়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩১

বগুড়া বগুড়ার শাজাহানপুরে এক মানসিক প্রতিবন্ধীর কাছ থেকে নেওয়া ১৯ হাজার টাকা ফেরত দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আলিম। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নেওয়া ওই টাকা সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফেরত দেওয়া হয়।

অভিযোগে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের আকবার আলীর স্বামীহীন মেয়ে জান্নাতি (২৫) মানসিক প্রতিবন্ধী। তিনি প্রতিবন্ধী ভাতার কার্ডধারী। রবিবার ব্যাংক থেকে ভাতা উত্তোলনের দিন ছিল। সমাজসেবা কর্মকর্তা আবদুল আলিম জান্নাতির মা আশরাফুন বেগমকে টাকা উত্তোলনের পর অফিসে দেখা করতে বলেন। ব্যাংক থেকে ভাতার ২৩ হাজার ৪শ টাকা তুলে জান্নাতি ও তার মা আশরাফুন বেগম বিকালে সমাজসেবা কর্মকর্তার কাছে যান। তখন ওই কর্মকর্তা ১৯ হাজার টাকা নিয়ে চার হাজার ৪শ টাকা তাদের দেন। জান্নাতির মা আপত্তি করলে সমাজসেবা কর্মকর্তা অফিসসহ বিভিন্ন খরচের অজুহাতে তাদের বিদায় করে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে সমাজসেবা কর্মকর্তা সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তাদের ওই ১৯ হাজার টাকা ফেরত দেন।

এ প্রসঙ্গে সমাজসেবা কর্মকর্তা আবদুল আলিম দাবি করেন, ইসরাফিল নামে এক প্রতিবন্ধী শিশু সমস্যার কারণে ভাতা পায়নি। তাই মানবিক কারণে প্রতিবন্ধী জান্নাতির কাছ থেকে ১৯ হাজার টাকা নিয়ে ওই প্রতিবন্ধী শিশুকে দিতে চেয়েছিলেন। কিন্তু, একজনের ভাতার টাকা অন্যজনকে দেওয়া আইনত ঠিক নয় এবং সমালোচনা শুরু হওয়ায় তিনি টাকাগুলো ফেরত দিয়েছেন। এখানে তার খারাপ কোনও উদ্দেশ্য ছিল না। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান