কামারখন্দে নার্স ধর্ষণের মামলায় প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে নার্স ধর্ষণের মামলায় প্রধান আসামি আশরাফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ হাকিম আদালতের বিচারক মো. আসাদুজ্জমান এ জবানবন্দি গ্রহণ করেন। একই আদালতে ভিকটিমও ২২ ধারায় ঘটনার বর্ণনা দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) পলাশ চন্দ্র দেব এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘গত রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে কুটিরচর গ্রামে নিয়ে নির্জন স্থানে আটকে ভিকটিমকে ধর্ষণ করে আশরাফুল ইসলাম ও তার ৪-৫ জন বন্ধু। পরদিন সকালে মেয়েটিকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।’

ওসি আরও জানান, এ ঘটনায় সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে থানায় মামলা করেন ভিকটিমের ভাই। পরে আশরাফুল ও তার সহযোগী মইনুল হককে গ্রেফতার করে পুলিশ। আজ (মঙ্গলবার) দুপুরে আশরাফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে দুই আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম