পদ্মায় মাছের বদলে মিললো ২৮ বোতল বিদেশি মদ

পাবনা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২

পদ্মায় পাওয়া বিদেশি মদ পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন এক জেলে। কিন্তু, মাছের বদলে ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইলফোন পেয়েছেন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের গোয়ালিয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান,  জেলেরা পদ্মায় মাছ ধরার সময় তাদের জালে একটি প্লাস্টিকের ড্রাম আটকে যায়। ওই ড্রাম দেখে জেলেদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক গোপাল চন্দ্র মন্ডল ফোর্সসহ ঘটনাস্থলে যান। নদী থেকে ড্রাম উদ্ধার করে উপরে নিয়ে আসা হয়। ড্রাম খুলে ২৮ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

পরিদর্শক হাদিউল ইসলাম বলেন, ‘পুলিশের ধারণা, মাদক বিক্রেতারা নদী পথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল। আর পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন। লোকেশন শনাক্ত করে মাদক কারবারিরা যেন মদগুলো পায় সেজন্য মোবাইল ফোন রাখা হয়েছিল।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি