তাড়াশে ভুয়া কৃষকের নামে সনদ: ইউএনওসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০

তাড়াশে ভুয়া কৃষকের নামে সনদ: ইউএনওসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ভুয়া কৃষকদের সুফলভোগী বানিয়ে সেচ প্রকল্পের সনদ সরবরাহ করার অভিযোগে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফ্‌ফাত জাহানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর গুড়পিপুল গ্রামের কৃষক লুৎফর রহমান বাদী হয়ে তাড়াশ সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) আদালতের বিচারক সহকারী জজ মো. শাহাদত হোসেন মামলার রক্ষণীয়তা বিষয়ে তৃতীয় দফা শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) আদালতের সেরেস্তাদার আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

সেরেস্তাদার বলেন, ‘আগামী ৩০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।’

মামলায় তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস) এর মহাব্যবস্থাপক, পবিস তাড়াশের উপ-মহাব্যবস্থাপক ও পানাশী প্রকল্পের সহকারী প্রকৌশলীসহ ও কথিত সুফলভোগী তাড়াশের কাবিল উদ্দিনকে মামলায় বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুয়া কৃষকদের সুফলভোগী বানিয়ে সেচ প্রকল্পের সনদ সরবরাহ করা হয়েছে। এতে প্রকৃত কৃষকরা সুবিধাবঞ্চিত হয়েছে এবং কৃষিজ পণ্য উৎপাপনেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী