শাজাহানপুরে শিয়ালের কামড়ে ২৪ জন আহত

বগুড়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪

 

শিয়াল আতঙ্কে লাঠি নিয়ে ঘুরছে শিশুরা বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি গ্রামে শিয়ালের কামড়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত ২৪ জন আহত হয়েছেন। তারা সবাই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভয়ে সন্ধ্যার পর লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন না। এমনকি আতঙ্কিত গ্রামবাসী দিনের বেলায়ও লাঠি হাতে চলাফেরা করছেন। শিশুরা ভয়ে বৃহস্পতিবার স্কুলে যায়নি। বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম এবং মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এসব তথ্য জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, শাজাহানপুর উপজেলা ও বগুড়া পৌরসভার-১৩ নম্বর ওয়ার্ডের বেতগাড়ি গ্রামে বাঁশঝাড় বেশি। সেখানে মাঝে মাঝে শিয়ালের উপদ্রব দেখা দেয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ করে বিপুল সংখ্যক শিয়াল গ্রামবাসীর ওপর হামলে পড়ে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থেমে থেমে এ হামলা চলতে থাকে শিয়ালগুলো। জনগণ লাঠি হাতে তাড়া করলে তারা লোকালয় থেকে পালিয়ে যায়।

শিয়ালের কামড়ে আহত বেতগাড়ি গ্রামের ওমিসা বেগম (৪০) জানান, বুধবার সন্ধ্যায় বাড়িতে কাজ করার সময় হঠাৎ শিয়াল এসে তার হাত ও পায়ে কামড় দিয়েছে। পুরো শরীর ব্যথা হয়ে গেছে; কাজ করতে পারছেন না।

বেতগাড়ি পশ্চিমপাড়ার ময়না বেগম (৩৫) জানান, বাড়িতে রান্না করার সময় শিয়াল এসে তার দুই হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। একই গ্রামের সুশান্ত রায়কে (২১) বাড়ির সামনে কামড় দিয়েছে একটি শিয়াল।

মনোয়ারা বেগম নামে আরেকজন জানান, বাড়িতে ঢুকে একটি শিয়াল তার মা সালেহাকে (৭৫) কামড়িয়েছে। তিনি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই এলাকার মজনু মিয়া জানান, অনেকেই জঙ্গল কেটে বাড়ি করছেন। শিয়ালের থাকার জায়গা না থাকায় তারা লোকালয়ে এসে কামড় দিচ্ছে। ফলে গ্রামের লোকজন আতঙ্কে রয়েছেন। শিয়াল কামড় দিয়ে ২৪ জনকে আহত করেছে। এছাড়া ৮-১০টি গরু-ছাগলকেও কামড়েছে তারা। বাধ্য হয়ে বুধবার রাতে জনগণ একটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে। তিনি শিয়ালের কামড় থেকে গ্রামবাসীর বাঁচাতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেন।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, প্রায় ২৪ ঘণ্টায় শিয়ালের কামড়ে ২৪ নারী-পুরুষ আহত হয়েছেন। শিয়াল যেন থাকতে না পারে সেজন্য বেতগাড়ি গ্রামের বিভিন্ন এলাকার গর্ত ভরাট করে দেওয়া হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বুধবার রাতে ১১ জন এবং বৃহস্পতিবার ১৩ জন চিকিৎসা নিয়েছেন। বেশি অসুস্থ একজন ভর্তি রয়েছেন। আক্রান্তদের বিনামূল্যে এন্টি র‌্যাবিশ ভ্যাকসিন (এআরভি) ও র‌্যাবিশ ইম্যুনো গ্লোবিউলিন (আরআইজি) দেওয়া হয়েছে। সবার অবস্থা আশঙ্কমুক্ত।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম