শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে প্রভোস্টকে অব্যাহতি

রাবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

অধ্যাপক বিথীকা বণিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট (প্রাধ্যক্ষ) অধ্যাপক বিথীকা বণিককে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। একইসঙ্গে হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িকভাবে হল প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

লুৎফর রহমান বলেন, ‘প্রাধ্যক্ষ বিথীকা বণিকের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর যৌন হয়রানির ঘটনা ঘটেছে। সে বঙ্গমাতা হলেরই আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে নানা কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে হল প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওই হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িকভাবে প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে অধ্যাপক বিথীকা বণিকের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে তার ভাই শ্যামল বণিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাতে ওই ছাত্রীর বাবা জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে নগরীর ধরমপুরের যোজক টাওয়ারের তৃতীয় তলায় বিথীকা বণিকের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে মতিহার থানা পুলিশ। পাশাপাশি অভিযুক্ত শ্যামল বণিককে আটক করা হয়। বুধবার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় শ্যামলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রাধ্যক্ষ বিথীকা বণিকের পদত্যাগ ও তার ভাইয়ের শাস্তির দাবিতে কয়েকশ’ শিক্ষার্থী হলের সামনে ও পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

/আইএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম