২০২১ সালের আগেই ৫-জি চালু: মোস্তাফা জব্বার

রাজশাহী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

বক্তব্য রাখছেন মোস্তাফা জব্বার (ছবি– প্রতিনিধি)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে ২০২১-২০২৩ সালের মধ্যে ৫-জি চালু করার কথা রয়েছে। কিন্তু আমরা ২০২১ সালের আগেই ৫-জি চালু করতে পারবো। হয়তো আপনারা দেখবেন, রাষ্ট্রীয় সংস্থা বিটিসিএল ও টেলিটক সবার আগে ৫-জি চালু করেছে।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী নগরীর সুলতানাবাদ নিউমার্কেটে টেলিটকের এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি একথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা যেমন সব মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, একইভাবে আমরা ডিজিটাল নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করে সবার ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করছি। ইতোমধ্যে আমরা ২২ হাজার পর্ন সাইট ও দুই হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। প্রতিদিন জঙ্গিবাদ ও গুজব বন্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এর আগে এদিন দুপুরে রাজশাহীতে পোস্টাল একাডেমিতে বিভিন্ন ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের ৬৮তম ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তি সর্বদা পরিবর্তনশীল। তাই কর্মজীবন ও পরিবর্তন—একসঙ্গে খাপ খাইয়ে চলতে না পারলে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব। সামনের দিনগুলো শুধু ইন্টারনেট ও ব্রাউজিং করার দিন নয়, আরও আধুনিক প্রযুক্তির যুগ। আমরাই প্রথম দেশের নামের সঙ্গে ডিজিটাল শব্দ ব্যবহার শুরু করি। তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে শুধু গতানুগতিক প্রশিক্ষণ বা শিক্ষাগ্রহণ করলেই হবে না, অর্জিত জ্ঞানকে পেশাগত জীবনে যথাযথভাবে কাজে লাগাতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে অবজ্ঞা করা হয়েছিল, সে বাংলাদেশ এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অন্য দেশের কাছে ঈর্ষণীয়। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল ছিল বাংলাদেশকে পাকিস্তান বানানোর সময়। বাংলাদেশের বর্তমান যে অর্জন তা প্রমাণ করে, পাকিস্তান থেকে আলাদা হওয়া বাংলাদেশের জন্য এক পরম পাওয়া। বাংলাদেশ আজ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে। এ ধারা অব্যাহত রেখে তরুণ প্রজন্মকে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হতে হবে।’ পরে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী