চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ০৪:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৫:০০

আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আলামীন খন্দকার (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধুপপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি পাবনা জেলার দাসুড়িয়া এলাকায়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এসব তথ্য জানান।

আজমল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য উদ্ধারে শিবগঞ্জে অভিযানে যায় র‌্যাবের একটি দল। রাত সাড়ে আটটার দিকে ধুপপুকুর এলাকার পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকসহ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন র‌্যাব সদস্যরা। সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তাদের দিকে এগিয়ে যান। এসময় একজন দৌড়ে পালান, তবে আলামীনকে ধরে ফেলেন তারা। এ সময় আলামীনের হাতে থাকা ব্যাগের মধ্য সাতটি বিদেশি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ডগুলি পাওয়া যায়। জব্দ করা হয় একটি ট্রাকও।’

র‌্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে ট্রাক চালানোর আড়ালে আলামীন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার এসব আগ্নেয়াস্ত্র নাটোর বনপাড়ায় তার ডেলিভারি দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে বুধবার (৯ অক্টোবর) সকাল আটটায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর ক্যাম্পে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এসময় আলামীনকেও সেখানে হাজির করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী