১৭ বছর পর বাঘার চার ইউপি নির্বাচনে ভোট চলছে

রাজশাহী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১১:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১১:০৭

১৭ বছর পর বাঘার চার ইউপি নির্বাচনে ভোট চলছে সীমানা জটিলতার অবসানের ১৭ বছর পর রাজশাহীর বাঘা উপজেলায় চার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম এ চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫২ পদে ২৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত পদে ৬৩ ও সাধারণ সদস্য পদে ১৭০ জন।

চার ইউনিয়ন মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৪টি, সাধারণ ২২টি, বুথ সংখ্যা ১৯৯টি। প্রিজাইডিং অফিসার ৩৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১৯৯ জন, পোলিং অফিসার ৩৯৮ জন, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার ১৮ জন, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সের ৮টি মোবাইল টিম নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার দায়িত্বে রয়েছে।

এ দিকে চার ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাজুবাঘা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান (নৌকা), বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ (আনারস)। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (ঘোড়া), হাসমত আলী (টেবিল ফ্যান), সাহার উদ্দিন ঝুন্টু (মোটরসাইকেল), আসলাম মালিথা (টেলিফোন), আসাদুজ্জামান (রজনীগন্ধা), জিয়াউর রহমান (ঢোল), এমএ মানিক (চশমা)। এ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১০ হাজার ৭৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৩৩৬ ও নারী ভোটার ৫ হাজার ৪০২ জন।

গড়গড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়াম্যান প্রার্থী রবিউল ইসলাম রবি (নৌকা), বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী মাসুদ করিম টিপু (টেবিল ফ্যান)। স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী (ঘোড়া), আবদুল্লা আল মাহমুদ (আনারস), জাহিদুল ইসলাম স্বপন (চশমা), আবুল কালাম আজাদ (মোটরসাইকেল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ১৭৯ ও নারী ভোটার ৬ হাজার ৩৩ জন।

পাকুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেরাজুল ইসলাম সরকার (নৌকা) ও বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী ফকরুল হাসান বাবলু (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটর ৭ হাজার ৭৯৫ ও নারী ভোটার ৭ হাজার ৫৭১ জন।

মনিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (নৌকা) ও বিএনপির স্থানীয়ভাবে মনোনীত প্রার্থী মুজিবুর রহমান জুয়েল (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটর ১১ হাজার ৮৪৫ ও নারী ভোটার ১১ হাজার ৫৫৮ জন।

বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, ‘সীমানা জটিলতার কারণে চার ইউনিয়নে ১৭ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শন্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম