ছাত্রাবাসে মিললো লাশ

রাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ০২:০০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১২:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফিরোজ কবির। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিহার থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

ফিরোজ কবির ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর খানকা শরীফ এলাকায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেতরের দিক থেকে দরজা বন্ধ এমন একটি কক্ষ থেকে ফিরোজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নগরীর মতিহার থানার আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি পুলিশ, ফলিত গণিত বিভাগের সভাপতি ও শিক্ষকদের জানাই। এরপর দুই জন সহকারী প্রক্টরসহ ঘটনাস্থলে যাই। এ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।’

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম