হিযবুত তাহরির সদস্যের ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৬:৫৩ আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:০০

ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের এক সদস্যকে ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম ওমর ফারুক (৩৩)।  বুধবার (৩০ অক্টোবর) দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের সাদিকুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সদস্যরা ২০১৬ সালের ১৩ জুন রাতে সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের একটি আমবাগানে গোপন বৈঠক করছিল। তখন সেখানে অভিযান চালায় পুলিশ। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ওমর ফারুককে আটক করে পুলিশ। ফারুকের কাছে থাকা একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, পাঁচশ গ্রাম গানপাউডার ও বই উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানার এসআই  কামরুল ইসলাম বাদী হয়ে চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  মাহবুবুর রহমান ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আজ  রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি মেহেদী হাসান, মনিরুল ইসলাম ও তোহরুল ইসলাম বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম