দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ২১:৪৮ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ২১:৪৮

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ০২ অক্টোবর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি; ইসরায়েলি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলো না আমিরাত; ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর; শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ; শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ; নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫; প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?; কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র ইরান-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে একটি বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) এক কর্মকর্তা এই তথ্য জানান। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় ইসরায়েলিদের দেশে ফেরাতে নির্ধারিত বিশেষ ফ্লাইট বাতিল করেছে দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এল আল। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে প্লায়ার্স দিয়ে আঘাত করে মাকে হত্যার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ওই কিশোর নিজেকে নারী হিসেবে পরিচয় দেয় এবং লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা গ্রহণ করছে। আলাদা ভাড়া বাসায় থাকা ওই সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে চেয়েছিলেন মা। আর সেই তর্কাতর্কির জেড় ধরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

চিলির রাজধানী সান্তিয়াগোতে প্রস্তাবিত শিক্ষা বাজেট কাটছাঁটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সান্তিয়াগোতে পুলিশ ও শিক্ষার্থী বিক্ষোভকারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

নেপালে হিমালয়ের তুষারধসে কমপক্ষে ১৫ জন অভিযাত্রীকর্মী নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে একটি পর্বতশিবিরে তুষারধসে চাপা পড়া মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর সতর্কবার্তা উপেক্ষা করে মালয়েশিয়া থেকে নৌবাহিনীর জাহাজে করে প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে আগামী কয়েক দিনের মধ্যেই তাদের পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুদ্ধের কূটনৈতিক সমাধান চান যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও ইরানের ইসলামি প্রজাতন্ত্র উভয় পক্ষই এমন দাবি করছে। তবে দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পথ ক্রমশ আরও কঠিন হয়ে উঠেছে। আলোচনায় অচলাবস্থার পেছনে রয়েছে সময়ের ভিন্ন ধারণা, রাজনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য এবং গভীর অবিশ্বাস।

/এসএইচএম/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
সর্বশেষ খবর
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম