জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ২১:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২১:০২





সিরাজগঞ্জ সিরাজগঞ্জে এক জেএমবি (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশে) সদস্যকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম নূর ইসলাম সাগর (২২)। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শিশু আদালত-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।



আদালতের নাজির রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ৩১ অক্টোবর নূর ইসলাম সাগরসহ পাঁচ জন জেএমবি সদস্য বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রাজশাহী থেকে ধুমকেতু ট্রেনে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে র্যা ব-১২ সদস্যরা তাদেকে তল্লাশি করেন। তখন তাদের কাছ থেকে চারটি টাইম বোমা, ডেটোনেটর, পাওয়ার জেল, পাওয়ার রেগুলেটর ও ক্লিপ টাইপ সার্কিটসহ ৪৭টি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যা বের ডিএডি রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের জিআরপি থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, জেএমবি সদস্যরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে সিরাজগঞ্জ এসেছিল। নূর ইসলাম সাগর তখন অপ্রাপ্ত বয়সের থাকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচারের জন্য শিশু আদালতে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক শিশু আইন ২০১৩ এর বিধান মতে অভিযুক্ত নূর ইসলাম সাগরকে তিন বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম