প্রকৌশলীদের লাঞ্ছিত করলেন ইউপি চেয়ারম্যান

বগুড়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দুই প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ ও তার সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া তাদের বিরুদ্ধে হাটফুলবাড়ি এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মল্লিক রাশেদুল বারী ইবনে কুদ্দস বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সারিয়াকান্দি থানায় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি

আনোয়ারুত তারিক বলেন,সওজের প্রকৌশলীরা নকশা বহির্ভূতভাবে স্বল্প জায়গার মধ্যে সংযোগ সড়ক করছিলেন। ভবন ও মার্কেট হারিয়ে এলাকার ক্ষতিগ্রস্তরা কাজে বাধা দিয়েছেন। তিনি বা তার সমর্থকদের কেউ প্রকৌশলীদের লাঞ্ছিত বা গালিগালাজ করেননি।

সওজের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে বগুড়া-সারিয়াকান্দি সড়কের হাটফুলবাড়ি এলাকায় সুখদহ নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু হয়। মোজাহার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। মূল সড়ক থেকে সেতু সরানো ও সড়ক সোজা করতে জমি অধিগ্রহণ করতে হয়। এতে কিছু মার্কেট ও ভবন ভাঙা পড়ে। গত জুনে সেতুর কাজ শেষ হওয়ার পর সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিলে ইউপি চেয়ারম্যান ও তার লোকজন বাধা দিতে থাকেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলম হায়দার জানান, সেতুর মূল কাজ শেষ হয়েছে। কিন্তু স্থানীয়দের বাধার কারণে সেতুর সংযোগ সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না।

সওজের প্রকৌশলী মল্লিক রাশেদুল বারী ইবনে কুদ্দস জানান, তারা নকশা অনুসারে সংযোগ সড়ক নির্মাণের চেষ্টা করছেন। চেয়ারম্যান সড়ক নির্মাণের দাবিতে বারবার বাধা দেওয়ায় কাজটি শেষ করা সম্ভব হচ্ছে না। বুধবার দুপুরে তিনি ও উপ-সহকারী প্রকৌশলী শামীম আহমেদ সাইটে যান। তারা কাজ শুরু করলে ইউপি চেয়ারম্যান ও তার ২০ জন লোক ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। তারা তাদের কিলঘুষি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়াকে অবহিত ও বৃহস্পতিবার সকালে জিডি করেছেন।

অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান জানান, তিনি বা তার কোনও লোক প্রকৌশলীদের মারধর করেননি। ক্ষতিগ্রস্তরা তাকে ফোনে ডেকে আনেন ও বিধি বর্হিভূত কাজে বাধা দেন। তখন প্রকৌশলীরা জনগণের সঙ্গে অশালীন আচরণ করেন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, ডিজি হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম