চাঁপাইনবাবগঞ্জে ৩, রাজশাহীতে ৪ ডিসেম্বর আ.লীগের সম্মেলন

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১১:৫৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১২:৩৬

 

আওয়ামী লীগ

আগামী ৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ এবং ৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই দুটি জেলা সম্মেলনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুক্রবার (০৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাদের ডাকা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে রাসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটন বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ এবং ৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আশা করছি উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হবে। 

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চঞ্চল বলেন,‘জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঢাকায় নেতারা তাদের দুইজনের কথা শুনেন। পরে তাদের ‘রাজাকার’ ও চাঁদাবাজ’ শব্দ দুটি প্রত্যাহার করিয়ে হ্যান্ডসেক করিয়ে দেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগে সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অন্য নেতারা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের