মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার

বগুড়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৭:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৭:৩৩

বগুড়া বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে দুজন মারধরের শিকার হয়েছেন। তারা হলেন- সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান ও তার সোর্স সুনিল চন্দ্র। পুলিশ মাদক বিক্রেতা শিবলুর মা হামিদা বেগমকে (৫৫) আটক করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সান্তাহার সুইপার কলোনীর পাশে চা বাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ইন্সপেক্টর আনিসুর রহমানের সঙ্গে মাদক বিক্রেতাদের ধস্তাধস্তি হয়েছে। এ ব্যাপারে হামলাকারী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, সান্তাহার সুইপার কলোনীর চা বাগান এলাকার নুরুল ইসলামের স্ত্রী হামিদা বেগম ও ছেলে শিবলুসহ পুরো পরিবার মাদক বিক্রি করে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আমি ফোর্সসহ সোর্স সুনিল চন্দ্রকে নিয়ে অভিযানে যাই। তখন মাদক বিক্রেতারা আমার ওপর হামলা চালায়। শিবলু ও অন্যরা পালিয়ে গেলে ৬০ পিস ইয়াবা ও ৫ পুরিয়া হেরোইনসহ তার মা হামিদা বেগমকে আটক করা হয়।

সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি আবদুল কুদ্দুস জানান, মাদক বিক্রেতাদের নির্মুল ও গ্রেফতার করা হোক।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী