রাজশাহী জেলা আ.লীগের সম্মেলন ১২ ডিসেম্বর

রাজশাহী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ২০:১১আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২০:১৩

আওয়ামী লীগ রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ৪ ডিসেম্বর থেকে পিছিয়ে ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে সম্মেলনের তারিখ চার দিন পেছানো হয়েছে। ১২ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২ ডিসেম্বর কাউন্সিলরদের নামের তালিকা প্রকাশ করা হবে। এবার রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সম্মেলনের সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে।’

সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভার আয়োজন করা হয়। এর আগে গত দুইটি সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী অনুপস্থিত থাকলেও বৃহস্পতিবারের সভায় তিনি উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম