সকাল থেকে তিন বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ২২:৫৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১২:২১

পেট্রোল পাম্পে ধর্মঘটের ডাক

১৫ দফা দাবিতে রবিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হচ্ছে। এসময় পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়ায় এই কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল।

শনিবার (৩০ নভেম্বর) তিনি জানান, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল।

২৬ নভেম্বর দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব এবং পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান রতন এই আলটিমেটাম দেন। কিন্তু জ্বালানি মন্ত্রণালয় দাবিগুলো মেনে না নেওয়ায় ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব পাম্পে কর্মবিরতি পালন করা হবে। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।

দুলাল আরও জানান, সরকারকে বিব্রত করতে আমলারা এসব বিষয় আমাদের ওপর চাপিয়ে দোষারোপ করছে। বিষয়টি উচ্চ পর্যায়ে ভাবা উচিত।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী