সকালে ধর্মঘট, তাই রাতে তেল পাম্পে ভিড়

রাজশাহী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৫:০১

রাতে তেল পাম্পে ভিড় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব পেট্রোল পাম্পে রবিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। এজন্য শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজশাহীর তেল পাম্পগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। জ্বালানির জন্য মোটরসাইকেল ও প্রাইভেট গাড়িগুলোকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। ১৫ দফা দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে।

নগরীর শিরোইল এলাকার শুভ পেট্রোল পাম্পে তেল নিতে আসেন মোটরসাইকেল চালক মো. জাহিদ। তিনি বলেন, ‘কয়েকদিন আগেই জেনেছি রবিবার থেকে তেল পাওয়া যাবে না। তাই আগে থেকেই বেশি করে তেল কিনে রাখছি।’

নগরীর আফরিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বেঙ্গল ট্রাভেলসের মালিক খালিদ এবাদুল্লাহ বলেন, ‘সকাল থেকেই ভিড় লক্ষ্য করেছি পাম্পে। রবিবার থেকে তেল বন্ধ তাই এই ভিড়।’

রাতে তেল পাম্পে ভিড় নগরীর কুমারপাড়া এলাকার গুল গফুর তেল পাম্পের ম্যানেজার আবদুর রহিম বলেন, ‘অন্যান্য দিনের মতোই তেল বিক্রি হচ্ছে। তবে রাষ্ট্রপতি আসা উপলক্ষে সরকারি গাড়িগুলোকে বেশি তেল দিতে হচ্ছে। তবে বিকালের পর থেকে একটু ভিড় বেড়েছে পাম্পে।’

প্রসঙ্গত, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তিন বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল।

১৫ দফা দাবিতে ধর্মঘট রাজশাহীর পাম্প মালিকরা জানান, কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্তে ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধর্মঘট চলছে। এসময় তিন জেলায় সব ধরনের জ্বালানি তেল বিক্রি ও উত্তোলন বন্ধ থাকবে।

১৫ দফা দাবির মধ্যে রয়েছে-জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ প্রদান, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংক-লরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রদান, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট এবং জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতিত অন্য দফতর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল, বিএসটিআই কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ৫ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, সুনির্দিষ্ট দফতর ছাড়া সরকারি অন্যান্য দাফতরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার বা এজেন্টদেরকে হয়রানি বন্ধ, নতুন কোনও পেট্রোল পাম্প নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি তেল মালিক সমিতির ছাড়পত্রের বিধান চালু, পেট্রোল পাম্পের পাশে যেকোনও স্থাপনা নির্মাণের আগে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক ও বিভিন্ন জেলায় ট্যাংক-লরি থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধ করা। 

/এনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম