গরুর জন্য মালিককে হত্যা

রাজশাহী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:১৪

পুলিশের সঙ্গে কথা বলছেন নিহতের স্ত্রী

রাজশাহী নগরীতে মালিককে হত্যা করে ৪টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ( ৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে আব্দুল মজিদ। 

জানা গেছে, নিহত আব্দুল মজিদের বাড়ির পাশেই একটি জমিতে খামার করে দুটি গাভী ও দুটি বাছুর পালন করতেন। এর পাশেই তার স্ত্রী ও তিনি একটি চৌকিতে শুয়ে গরু পাহারা দিতেন। বুধবার রাতে তার স্ত্রী সঙ্গে ছিলেন না। প্রতিদিনের মতো তিনি সেখানে শুয়ে ছিলেন। রাতে কোনও এক সময় দুর্বৃত্তরা খামার থেকে গরু নিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ২টি গাভী ও ২টি বাচুর নিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল পর্যন্ত লাশটি ঘটনাস্থলই পড়েছিল। সকালে লাশটি দেখে পেয়ে পরিবারের লোকজন রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। 

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজপাড়া থানার ওসি তদন্ত মেহেদি হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তদন্তের জন্য বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম