গোদাগাড়ী সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচর সংলগ্ন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে পদ্মা নদী থেকে আব্দুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২) নামক দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এমন অভিযোগ করেছে স্থানীয়রা। দুই জেলে প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্কর ও মৃত মোশাররফ হোসেনের ছেলে।

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. নয়ন আলী জানান, দুই জেলে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর সামাজিক বনায়নের কাছে নির্মল চর সংলগ্ন পদ্মা নদী থেকে মাছ ধরে নিয়ে আসছিল। এসময় বিএসএফ সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। এই ঘটনা এলাকাবাসী প্রেমতলী বিজিবি ক্যাম্পেও জানিয়েছে। বাংলাদেশে বিএসএফ প্রবেশ করে ধরে নিয়ে যাওয়ায় এলকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

রাজশাহী ব্যাটালিয়ন বিজিবির-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ বলেন, ‘স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন, দুই জনকে বিকালে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর থেকে আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী