সীমান্তে বিজিবি-বিএসএফ ভলিবল ম্যাচ

নওগাঁ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ১৭:২৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:২৮

সীমান্তে বিজিবি-বিএসএফ ভলিবল ম্যাচ বিজয়ের মাস উপলক্ষে নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাপাহার উপজেলার আদাতলা বিজিবি ক্যাম্পের ২৪২/১০ আর.এস পিলার এলাকার কাছে দক্ষিণ পাতাড়ী বুড়িতলা মাঠে এই খেলা হয়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ান এর আয়োজনে অনুষ্ঠিত ভলিবল ম্যাচে ভারতের পক্ষে নেতৃত্ব দেন নারায়নপুর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার এসি ডাল জিৎ সিং। ভারতীয় ১৪১ ও ৬০ বিএসএফের সদস্যরা এতে অংশ নেয়। বাংলাদেশের পক্ষে নওগাঁ ১৬ ব্যাটালিয়ানের সদস্যরা অংশ নেয়। তাদের নেতৃত্ব দেন কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম আরিফুল ইসলাম।

বিজিবি ও বিএসএফ এর সদস্যদের সমন্বয়ে দুটি গ্রুপে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-১ সেটে গ্রুপ ২, গ্রুপ ১ কে পরাজিত করে।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই, পাতাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল মিয়া। বিজিবি ও বিএসএফের অসংখ্য সদস্যসহ শত শত সাধারণ দর্শক খেলাটি উপভোগ করেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম